শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

লিবিয়ায় কয়েক হাজার মানুষের প্রাণহানিতে শেখ হাসিনার শোক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিবিয়ায় ভয়াবহ ঝড় ও বন্যায় কয়েক হাজার মানুষের প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় দেশটির সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবাকে দেওয়া এক বার্তায় এ সমবেদনা জানান শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। পূর্ব লিবিয়া, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দারনা, সাহাত, আল-মারি এবং জাবেল আল-আখদার অঞ্চলে আঘাত হানা বিধ্বংসী ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের কারণে যে বিপুল সংখ্যক প্রাণহানি এবং সম্পদ ও জীবিকার ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

লিবিয়ার জনগণের পাশে বাংলাদেশের জনগণ আছে উল্লেখ করে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন শেখ হাসিনা।

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দেরনা শহরে ভয়াবহ বন্যার পর নিখোঁজ হাজার হাজার মানুষের অনুসন্ধান চলছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) টানা চতুর্থ দিনের মতো দেশটিতে ভয়াবহ এই বন্যা চলছে।

এতে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর