শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে সমবেদনা জানিয়ে ড. মোমেনের চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২

লিবিয়ায় প্রলয়ঙ্কারী ঝড় ও বন্যায় হাজার হাজার মানুষ নিহত ও নিখোঁজের প্রেক্ষিতে দেশটির সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আল তাহির সালেম মোহাম্মদ আল বোরের কাছে পাঠানো এক শোকবার্তায় ড. মোমেন বলেন, ‘পূর্ব লিবিয়ায় ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের ধ্বংসলীলায়, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দেরনা, সাহাত, আল-মারি এবং জাবেল আল-আখদারে জীবন ও সম্পদের ক্ষতিতে আমি গভীরভাবে ব্যথিত।

এই প্রাকৃতিক বিপর্যয়ে ২ হাজার আটশ’র বেশি প্রাণহানি এবং নিখোঁজ থাকা আরও অসংখ্যদের জন্য আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শোকাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আমরা আন্তরিকভাবে প্রার্থনা করছি।’
ড. মোমেন শোক বার্তায় আরও বলেন, ‘আমি নিশ্চিত যে, জাতির সংহতি ও দৃঢ়তায় লিবিয়া এই কঠিন সময় কাটিয়ে উঠবে। সর্বশক্তিমান তাদের এই দুর্যোগ কাটিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার শক্তি ও সাহস দিন।


ড. মোমেন লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য এবং বন্ধুপ্রতিম দেশটির জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর