বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আজ (১০ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৩

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ  রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। সন্ধ্যায় ঢাকা পৌঁছানোর পর প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি।


 সোমবার (১১ সেপ্টেম্বর)  ধানমন্ডির ৩২ নাম্বার জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফরকালে তিনটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এগুলো হলো- বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, এয়ার ক্রয় ও স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে সহযোগিতা।

দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন যোগ দিয়েছেন। সম্মেলনে শেষে তিনি বাংলাদেশে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট আসার কয়েক ঘণ্টা আগেই ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, অনেক দেশের শীর্ষ নেতারা জি-২০ সম্মেলনে ভারতে এসেছেন। সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটা উদ্যোগ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। তবে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় এলে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি জানতে আগ্রহী ম্যাক্রোঁ। একইসঙ্গে ঢাকা শহরের রূপও তিনি দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাই সরকারিভাবে গতানুগতিক সফরের বাইরেও ভিন্নভাবে প্রস্তুতি চলছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট সফরের দ্বিতীয় দিন সকালে ধানমন্ডি লেক পরিদর্শন করবেন। লেক এলাকা ঘুরে দেখবেন।

উল্লেখ্য, তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে আসছেন। ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর