শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইতালিকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা উরুগুয়ের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৩, ১১:৫৩

তৃতীয়বারের চেষ্টায় শিরোপা খরা কেটেছে দলটির

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ দুই ফেভারিট আর্জেন্টিনা ও ব্রাজিলের বিদায়ে অনেকটাই বর্ণহীন হয়ে উঠেছিল। প্রথমবারের মতো শিরোপার হাতছানি নিয়ে ফাইনালে মাঠে নেমেছিল ইতালি ও উরুগুয়ে।

প্রথমবারই  ফাইনালে জায়গা করে নেয় ইতালি। অন্যদিকে দুইবার ফাইনাল খেললেও উরুগুয়ের শিরোপা আক্ষেপ থেকে যায়। তবে তৃতীয়বারের চেষ্টায় শিরোপা খরা কেটেছে দলটির।

লুইস সুয়ারেজের উত্তরসূরিরা বড়দের আসরে চারবারের চ্যাম্পিয়ন ইতালির স্বপ্ন গুঁড়িয়ে ১-০ গোলে যুবাদের বিশ্বকাপের রাজত্ব মুকুট নিজেদের করে নিয়েছে।

 

আর্জেন্টিনার টোলোসার ডিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের। বল দখলে এগিয়ে ছিল ইতালিয়ানরা। পুরো ম্যাচে ইতালির গোলবারে ১৫টি শট নিয়েছে উরুগুইয়ানরা। অন্যদিকে মাত্র তিনটি শট নিয়েই ক্ষান্ত থেকেছে ইতালি, যার একটিও লক্ষ্যে ছিল না।

একের পর এক আক্রমণ চালালেও দক্ষিণ আমেরিকার দলটি কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না । ম্যাচের শুরু থেকেই সমান তালে আক্রমণ চালালেও গোলশূন্য ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে একই ধাঁচের আক্রমণ। কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না।

একপর্যায়ে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর শঙ্কাও জেগেছিল। তবে শঙ্কা উড়িয়ে ম্যাচের শেষ দিকে গোল করে ইতালির শিরোপা স্বপ্ন ধূলিসাৎ করেন লুসিয়ানো রদ্রিগেজ। ম্যাচের অন্তিম মুহূর্তে ৮৬তম মিনিটে দলকে সাফল্য এনে দেন ১৯ বছর বয়সী এ ফরোয়ার্ড। এর পরই আনন্দে ভাসেন গ্যালারির প্রায় ৪০ হাজার দর্শক।

ফাইনালে উপস্থিত হয়ে বিজয়ীদের শিরোপা তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর