শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাজশাহীতে ডেঙ্গু কাড়ল আরও দুই প্রাণ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে মোট সাতজনের মৃত্যু হলো।

এছাড়া গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৭ রোগী ভর্তি হয়েছেন রামেক হাসপাতালে। বর্তমানে মোট ডেঙ্গুরোগী ভর্তি আছেন ১০৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই রোগীর মধ্যে একজনের নাম ওয়াজেদ মিয়া (৫৩) ও অন্যজনের মো. হাসান (২৬)।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহাম্মদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওয়াজেদ মিয়ার ঢাকা বা অন্য কোনো জেলায় ভ্রমণের ইতিহাস নেই। তিনি ময়মনসিংহের নেত্রকোনার বাসিন্দা। দুই দিনের জ্বর নিয়ে ৩ সেপ্টেম্বর সকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার লুজ মোশন ছিল। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ডেঙ্গু ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে হাসানের ঢাকা ভ্রমণের হিস্ট্রি রয়েছে। তার গ্রামের বাড়ি পুঠিয়ায়। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অতি সম্প্রতি ঢাকা ভ্রমণের পর তিনি জ্বরে আক্রান্ত হন। জ্বরের পাশাপাশি তার বমি ও লুজ মোশন ছিল। দুই দিনের জ্বর নিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ৪ সেপ্টেম্বর চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল। পরে তার অবস্থা আরও খারাপ হলে ৬ সেপ্টেম্বর তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালের ভর্তির পর তার পালস পাওয়া যাচ্ছিল না এবং তার বিপিও নন রেকটেবল ছিল। তাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।

হাসপাতাল পরিচালক বলেন, এনিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত রামেক হাসপাতালে মোট সাতজনের মৃত্যু হলো। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এক হাজার ১২৬ রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন। বাকিরা ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি ডেঙ্গুরোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ১৩ জন। বর্তমানে আরও ১০৬ রোগী ভর্তি আছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর