শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাঙামাটিতে ঝুলন্ত সেতু ডুবেছে, হতাশ হয়ে ফিরছেন পর্যটকেরা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৮

কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ ‘ঝুলন্ত সেতু’ ডুবে গেছে। তিন দিন ধরে সেতুটি ডুবে রয়েছে। এ কারণে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে আসা শত শত পর্যটক হতাশ হয়ে ফিরছেন। সেতুটি ডুবে যাওয়ায় টিকিট বিক্রি ও সেতু দিয়ে চলাচলের নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন কমপ্লেক্সের কর্তৃপক্ষ।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত আগস্টে টানা বৃষ্টি হওয়ায় কাপ্তাই হ্রদের পানি বেড়ে যায়। এর পাশাপাশি গত সপ্তাহে হ্রদের কাছাকাছি কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হয়। এতে মাইনী, কাচালং ও কর্ণফুলী নদীতে পানি বেড়েছে। ওই সব নদী থেকে পাহাড়ি ঢলের পানি এসে কাপ্তাই হ্রদে মেশায় হ্রদের পানি আরও বেড়ে যায়। ফলে রোববার (৩ সেপ্টেম্বর) সকালেই ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে যায়। মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) দুপুরেও সেতুর পাটাতন এক ফুটের মতো পানির নিচে ডুবে ছিল।


রাঙামাটি পর্যটন কমপ্লেক্স জানায়, সেতু দেখতে পর্যটন কমপ্লেক্স এলাকায় প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার পর্যটক আসতেন। এ ছাড়া সাপ্তাহিক ও বিশেষ ছুটির দিনে প্রতিদিন চার হাজার থেকে পাঁচ হাজার পর্যটক ঝুলন্ত সেতু দেখতে আসেন।
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে,মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) সকাল আটটায় রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৬ দশমিক ৮ এমএসএল ( মিন সি লেভেল)। পানি থাকার কথা ৯৯ দশমিক ৯২ এমএসএল। গত তিন দিনে হ্রদে এক ফুটের মতো পানি বেড়েছে।

উল্লেখ্য, সত্তরের দশকে রাঙামাটি জেলাকে পর্যটন এলাকা ঘোষণা করা হয়। ১৯৮৪ সালে কাপ্তাই হ্রদের দুই দ্বীপের মাঝখানে রাঙামাটি ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়। এ সেতুতে উঠে কাপ্তাই হ্রদে নীল জলরাশি উপভোগ করেন পর্যটকেরা।

লালমনিরহাট থেকে আসা পর্যটক মো. মুফিজুল ইসলাম বলেন, ‘আমি স্ত্রীকে নিতে প্রথমবার ঝুলন্ত সেতু দেখতে এসেছি। কিন্তু আফসোস, সেতু পানিতে ডুবে যাওয়ায় উঠতে পারলাম না।’

সেতুটি ডুবে যাওয়ার পর দর্শনার্থীদের ঝুলন্ত সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না। এ জন্য দর্শনার্থীর সংখ্যাও কমেছে বলে জানান পর্যটন কমপ্লেক্সের টিকিট কাউন্টারের ব্যবস্থাপক মো. সোহেল।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা  বলেন, এখন পর্যটন মৌসুম না হলেও প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার পর্যন্ত পর্যটক বেড়াতে আসেন। পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে সেতুতে চলাচল বন্ধ রাখা হয়েছে। পানি কমে গেলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর