শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বদলে যেতে পারে এশিয়া কাপের ভেন্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০০

মেঘলা আবহাওয়ার কারণে পরিবর্তন আসতে পারে এশিয়া কাপের সূচিতে। সুপার ফোরের ম্যাচগুলো কলম্বো থেকে অন্য কোনো ভেন্যুতে সরানোর পরিকল্পনা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।


সুপার ফোর থেকে ফাইনালসহ মোট ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। যদিও এখন বর্ষার মৌসুম চলছে না শ্রীলঙ্কা। কিন্তু গত কিছুদিন ধরে ভারী বৃষ্টির কারণে বন্যা হয়েছে কলম্বো শহরের উত্তরাঞ্চলে। যা প্রেমাদাসা স্টেডিয়াম থেকে খুব বেশি দূরে নয়।

শনিবার(২ সেপ্টেম্বর) বৃষ্টির কারণে ভেসে যায় ভারত-পাকিস্তান মহারণ। যা এশিয়া কাপের সবচেয়ে বড় হাইভোল্টেজ। এরপর এসিসির সঙ্গে আলোচনা করে এশিয়া কাপের সম্প্রচারকারী সংস্থা ডিজনি স্টার। কলম্বোয় বর্ষা মৌসুম যদিও শুরু হয় অক্টোবর থেকে। ২০১৫ থেকে সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৯ টি ম্যাচ আয়োজিত হয় প্রেমাদাসা স্টেডিয়ামে। কিন্তু কেবল দুটি ম্যাচই বৃষ্টির বাধায় পড়ে।

এশিয়া কাপের আয়োজকরা শ্রীলঙ্কার আবহাওয়াবিদদের সঙ্গে কতটা পরামর্শ করেছেন তা নিশ্চিত নয়। তবে ক্রিকইনফোর মতে, নির্ধারিত সূচির দিন কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হলে তা বৃষ্টিতে ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিকল্প ভেন্যু হিসেবে ডাম্বুলার নাম উঠলেও সেই মাঠ এতো দ্রুত ম্যাচ আয়োজনে প্রস্তুত নয়। এছাড়া ভারত সেখানকার আবাসন ব্যবস্থা নিয়ে সন্তষ্ট নয়। স্টেডিয়ামে ফ্লাডলাইট ঠিক করার কাজ এখনো চলছে। তবে ডাম্বুলায় এই সময়ে বৃষ্টির প্রভাব কম।

আরেকটা বিকল্প হতে পারে হাম্বানটোটা। শ্রীলঙ্কার দক্ষিণের এই বন্দর নগরীতে আগামী কয়েক দিন বৃষ্টি নামার কোনো সম্ভাবনা নেই। তবে এখানেও ঝামেলা আছে। স্টেডিয়ামটি জঙ্গল ঘেঁষে অবস্থিত। সেখান থেকে কাছাকাছি কোনো হোটেল নেই। তাই সেখানে ম্যাচ আয়োজিত হলে লজিস্টিকাল সমস্যায় পড়তে পারে শ্রীলঙ্কা ক্রিকেট।

সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসও বাকি ম্যাচগুলো দুটি ভেন্যুতে আয়োজনে অনাগ্রহ জানায়। কেননা তাদের সরঞ্জাম আনা-নেওয়ার ক্ষেত্রে বেগ পেতে হবে। কারণ, তখন সড়ক পথে তাদের অতিরিক্ত একটি ভেন্যুতে সম্প্রচার সংশ্লিষ্ট সরঞ্জাম, ক্যামেরাপার্সন ও অন্যান্য লোকবল পাঠাতে হবে।

যদি কিছু ম্যাচ বা সবগুলো ম্যাচই কলম্বো থেকে সরানো হয় তাহলে সূচিতে বেশ বড়সর প্রভাব পড়বে। এমনিতে এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত সেখানে খেলতে অনীহা দেখানোয় হাইব্রিড মডেলে চলছে এশিয়া কাপ। তাই পাকিস্তানের পাশাপাশি টুর্নামেন্টের আয়োজক এখন শ্রীলঙ্কাও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর