শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আবারও বৃষ্টি, কাঁপছে ভারত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৯

একদিকে বৃষ্টি খেলছে। ওদিকে কাঁপছে ভারত। মাত্র ১১ ওভারের মধ্যে দুবার খেলা থামিয়েছে বৃষ্টি। ১১.২ ওভার শেষে ৩ উইকেটে ৫১ রান ভারতের।পাকিস্তানের বিপক্ষে জিততে হলে প্রথম ১০ ওভারে উইকেট হারানো যাবে না। এই মন্ত্র নিয়ে ভারতকে নামার পরামর্শ দিয়েছিলেন সাবেক ক্রিকেটাররা। কন্ডিশন বলছিল, পাল্লেকেলে আজ প্রথমে বোলিং করাটাই ভালো। টসে জিতে ভারত তবু ব্যাটিং নিয়েছে। প্রশ্নবিদ্ধ সে সিদ্ধান্ত নিয়ে ভ্রু তোলার আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বললেন, তিনিও ব্যাটিং নিতেন।

তখন মনে হয়েছিল, হয়তো সাবেক ক্রিকেটাররা ভুল বলেছেন, উইকেট আসলে ব্যাটিং সহায়ক। কিন্তু প্রথম বল থেকেই তোপ দাগাচ্ছিলেন শাহিন আফ্রিদি। দ্বিতীয় বলেই ক্যাচ দিয়েছেন রোহিত। কিন্তু স্কয়ার লেগে ক্যাচ ফেলে দেন ফখর জামান। প্রথম ৪ ওভারে তবু উইকেট পড়েনি।পঞ্চম ওভারের দুই বল হতেই বৃষ্টি নামায় ৩০ মিনিটের জন্য খেলা থামে। বিরতি থেকে ফিরতেই ধাক্কা। পঞ্চম ওভারের শেষ বলে রোহিতের স্টাম্প ভাঙলেন শাহিন। চতুর্থ ও পঞ্চম বলে আউট সুইং করিয়ে শেষ বলটা ইনসুইং করালেন। বাঁহাতি পেসারের বিপক্ষে নড়বড়ে রোহিত (১১) ফিরলেন লাইন বুঝতে না পেরে।

সপ্তম ওভারে আবার ধাক্কা। শাহিনের বল থার্ডম্যান পাঠাতে গিয়ে ইনসাইডএজ স্টাম্পে টেনে এনেছেন বিরাট কোহলি (৪)। ২৭ রানে ২ উইকেট হারায় ভারত। চারে নামা শ্রেয়াস আইয়ার আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিআক্রমণ শুরু করেছেন। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে হারিস রউফকে পুল করতে গিয়ে ফখরের হাতে ক্যাচ দিলেন ৯ বলে ১৪ রান করা আইয়ার। ৪৮ রানে ৩ উইকেট হারায় ভারত।

১২তম ওভারে আবার বৃষ্টি নামে। ২৪ বলে ৬ রান করে ধুঁকছেন শুবমান গিল। অন্যপ্রান্তে ৬ বলে ২ রান ইশান কিষাণ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর