শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ত্বকের লাল দাগের সমাধান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৬

অনেকেরই মুখের ত্বক খুব পাতলা, প্রায় সব সময় লাল দাগ দাগ হয়ে থাকে। আর রোদে বা চুলার কাছে থাকলে প্রথমে লাল হয়ে যায়, এরপরই ত্বকে কালচে দাগ হয়।

কী হতে পারে এই সমস্যার সমাধান?
ত্বক পাতলা আর লাল র‌্যাশ বের হলে এই সমস্যাকে রোসাকিয়া বলে। অ্যালার্জি থেকেও ত্বক লাল হতে পারে। যাদের ত্বক স্পর্শকাতর, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। সাধারণত গাল, থুতনি ও কপালের ত্বক লালচে হয়ে যায়।

ত্বক পাতলা হলে তার যত্নও নিতে হয় সতর্কতার সঙ্গে, যেমন কখনোই স্ক্রাব করার সময় জোরে ঘষা যাবে না, সব সময় পরিষ্কার রাখতে হবে। আর হাতের কাছে যা পেলেন, তাই দিয়ে মুখ ধোয়া যাবে না। ত্বক পরিষ্কারের জন্য মিল্ক ফেসওয়াশ ব্যবহার করতে হবে।

ক্রিম হতে হবে অ্যালোভেরা সমৃদ্ধ। বাইরে যাওয়া বা রান্না ঘরে কাজ করার সময় অবশ্যই সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে।

শীত-গ্রীষ্ম-বর্ষা সারা বছরই রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন। প্রচুর পানি ও ফল খান, সঙ্গে টাটকা সবজি। যে খাবারগুলোতে আপনার অ্যালার্জির সমস্যা হয় চেষ্টা করুন, খাদ্যতালিকা থেকে সেগুলো বাদ দিতে।

অনেক সময় বাজারের নিম্ন মানের রং উজ্জ্বল করার ক্রিম ব্যবহারেও ত্বকের ক্ষতি হতে পারে। কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ত্বকে কোনো ধরনের ওষুধ ব্যবহার করবেন না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর