বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ডাবের দাম নাগালের বাইরে, অভিযানে ভোক্তা অধিকার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৩, ১৭:৩৫

ডেঙ্গুর প্রকোপ বাড়ার অজুহাতে রাজশাহীতে বেড়েছে ডাবের দাম। প্রতি পিস ডাব এখন সর্বনিম্ন ১০০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এতে সাধারণ ভোক্তারা পড়েছেন বিপাকে। কোনো কারণ ছাড়াই এখন ডাবের দাম হাতের নাগালের বাইরে চলে গেছে।
উদ্ভূত পরিস্থিতিতে ডাবের দাম নিয়ন্ত্রণে রোববার (২৭ আগস্ট) থেকে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রথম দিন অভিযান শুরুর পর ডাবের দাম কিছুটা নেমে ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। অভিযানের সময় বাড়তি দাম নেওয়ায় চারজন ডাব বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম জানান, রোববার (২৭ আগস্ট) দুপুরে বেশি দামে ডাব বিক্রি করায় তারা অভিযান পরিচালনা করেছেন।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুপুর সাড়ে ১২টায় মহানগরীর লক্ষ্মীপুর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুচরা দোকানগুলোতে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় চারটি দোকানে ডাবের দাম বেশি রাখায় চারজন বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য খুচরা বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয়।জনস্বার্থে রাজশাহীর ডাবের বাজারে অসাধু ব‌্যবসায়ী‌দের বিরুদ্ধে তদার‌কিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর