শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৩, ১২:৩৬

এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে যাওয়া আগে সুসংবাদ পেলেন তাসকিন আহমেদ। আগে থেকেই দুই সন্তানের জনক এবার হয়েছেন তৃতীয় সন্তানের বাবা।

তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে এসেছে আরও এক কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেস্টে নিজেই খবরটি জানিয়েছেন তাসকিন।
তাসকিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। ’

২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। এরপর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হন তিনি। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তার ঘরে এলো তৃতীয় সন্তান।

জাতীয় দলের সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্ট রয়েছে। ভালো করার জন্য তাসকিন আহমেদকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৯ সালের বিশ্বকাপে খেলতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তাসকিন। এবার তাই ভালো করতে মুখিয়ে থাকবেন তিনি। এর আগে সুসংবাদ এসেছে পারিবারিক জীবনেও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর