শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশের ৬০ শতাংশ মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৩, ১৫:৩১

বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যার দিক থেকে নেদারল্যান্ড ছাড়া বাংলাদেশেরে চেয়ে আর কোনো দেশ এগিয়ে নেই। বুধবার(২৩ আগষ্ট) প্রকাশিত ‘পরিবর্তনশীল জলবায়ুতে বাংলাদেশে বন্যা মোকাবিলা’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন তৈরি করেছে ‘লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্স’র জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক ‘গ্রন্থাম রিসার্চ ইনস্টিটিউট’। প্রতিবেদনে বলা হয়, বেঙ্গল ডেল্টায় অবস্থিত বাংলাদেশে নিচু ও সমতল ভূমির কারণে বন্যার প্রবণতা বেশি। দেশটির অর্ধেকের বেশি মানুষ বন্যার ঝুঁকিতে রয়েছে।

অতিবৃষ্টি, অনিয়মিত বৃষ্টিপাত বেড়ে যাওয়াসহ জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু কারণে দেশে বন্যার ঝুঁকি বাড়ছে। কার্যকর বন্যা-নীতির ওপর জোর দিয়ে বন্যা মোকাবিলার জন্য বিংশ শতাব্দীতে বাঁধ নির্মাণের মতো কাঠামোগত ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর