শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আড়াইহাজারে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৩, ১৭:২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিক্ষার মান বাড়াতে ঢাকা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে ১৩ জন শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে এই সাইকেলগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহামুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার ভূমি শামসুজ্জাহান কনক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক, আড়াইহাজার থানা প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, ইউপি চেয়ারম্যান ও বিভাগীয় প্রধানরা।

পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহামুদুল হকের সঙ্গে আড়াইহাজার উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সব বিভাগীয় কর্মকর্তা শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার রুহুল আমীন মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, উপজেলা সমাজসেবা কমকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. রীতা ফারিয়া, দারিদ্র বিমোচন কর্মকর্তা শামসুন্নাহার আকন্দ, তথ্য সেবা কর্মকর্তা তসলিমা আক্তার উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর