শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

লক্ষ্মীপুরে জেলা জজ আদালতে বিশ্রামাগার 'ন্যায়কুঞ্জ'র ভিত্তিপ্রস্তর উদ্বোধন

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর 

প্রকাশিত:
১০ জুন ২০২৩, ১৫:৫০

 
লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী। শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। 
 
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান, জেলা প্রশাসক মো. আনোয়ান হোছাইন আকন্দ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হাসান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছায়েদুজ্জামান শরীফ, জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, জেলা আইনজীবি সমিতির সভাপতি আহম্মদ ফেরদাউস মানিক, সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ প্রমুখ।   
 
ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উপস্থিত সুধীজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এ সময় বিচারপ্রার্থী মানুষের আশু কল্যাণ ও বিচারপ্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে ন্যায়কুঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 
জানা যায়, আইন বিষয়ক মন্ত্রনালয়ের বরাদ্দকৃত এ কাজটি বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ। ইতিমধ্যে এ কাজের বিপরীতে প্রায় ৫৭ লক্ষ টাকা অর্থ ছাড় হয়েছে। এছাড়া যাবতীয় টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে। লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, এ স্থাপনাটি ৯৩ স্কয়ার মিটার প্রশস্ত একতলা বিশিষ্ট ভবন। এখানে এজটি ব্রেস্ট ফিডিং রূম, একটি শপ, দুইটা  টয়লেটসহ একটি বড় আকারের ওয়েটিং রূম থাকবে। কাজটি নির্মানের দায়িত্ব পেয়েছে "এস অনন্ত বিকাশ ত্রিপুরা" নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। শীঘ্রই কার্যাদেশ পাওয়ার পরই তারা কাজটি নির্মান শুরু করবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর