বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চোখে অস্ত্রোপচার, কেমন আছেন নুসরাত ফারিয়া?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ১২:১৭

নুসরাত ফারিয়া

চোখে অস্ত্রোপচার করিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার ডান চোখে অস্ত্রোপচার করা হয়।

ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এই অভিনেত্রী।

বর্তমানে চিকিৎসকদের পরামর্শে এখন বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, এখন অনেকটা ভালো আছি। যত দিন না চোখ ঠিক হবে, ডাক্তাররা বলেছেন মেকআপ করতে পারব না। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারব।

চোখে অস্ত্রোপচারের কারণ ব্যাখ্যা করে নুসরাত ফারিয়া বলেন, আমার ডান চোখে সংক্রমণ হয়েছিল। অনেক দিন ধরেই এ সমস্যায় ভুগছিলাম। এটা নিয়েই কাজ করছিলাম। কিন্তু গেল এক সপ্তাহ ধরে ব্যথা এতটাই বেড়ে যায় যে, অপারেশন করাতে হয়।

গেল ঈদে পেয়েছে ‘সুড়ঙ্গ’ সিনেমা। এতে আইটেম গানে পারফর্ম করে প্রশংসা কুড়িয়েছেন নুসরাত ফারিয়া। এছাড়া ভারতীয় বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এতে আইটেম গানে নেচেছেন নুসরাত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর