বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৬, ১৬:০৭

ছবি: সংগৃহীত

দ্রুতই দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করবে। যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক মুক্ত বাণিজ্যের গণ্ডি ছাড়িয়ে যাবে। তৈরি হবে সেবা খাত, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা। আর তাই বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দেশটি।

দক্ষিণ কোরিয়া বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন আশা প্রকাশ করেন দেশটির গণ কূটনীতি বিষয়ক উপমন্ত্রী লিম সাং উ। এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল বলেন, ১৯৭১ সালের আমাদের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি গত ৫০ বছর ধরে সব ক্ষেত্রে, বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, বস্ত্র, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্রের নিরন্তর গভীর সম্পৃক্ততার কথা তুলে ধরেন।

তিনি বিদ্যমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন।


বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ে সামাজিক সম্প্রীতি, নিয়মভিত্তিক ব্যবস্থা, সুশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি দেশকে উন্নয়নের পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশি ও কোরিয়ান শিল্পীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়; যেখানে বেশ কিছু দেশাত্মবোধক কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়। অতিথিদের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বাংলাদেশি ও কোরিয়ান খাবার পরিবেশন করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর