মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঐতিহ্যের ধারাবাহিকতায় খাল খনন—পাঁচ দশক পর নতুন রূপে পুরোনো উদ্যোগ
  • স্পিকারের দায়িত্বে প্রবীণ নেতা
  • শিক্ষা থেকে রাজনীতি—নতুন প্রজন্মের নেতৃত্বে বদলের বার্তা
  • হরমুজ ইস্যুতে বিভক্ত ইউরোপ—সামরিক নয়, সমাধান খোঁজ কূটনীতিতে
  • ইরানের ক্ষমতার অন্তরালে গোপন লড়াই—উত্তরাধিকার প্রশ্নে বিভক্ত শাসকগোষ্ঠী
  • জার্মানি ও গ্রিসও হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না
  • "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ঈদগাহ প্রস্তুত, নামাজে ৩৫ হাজার
  • রাষ্ট্রপতির ভাষণেই সংসদে ঝড়
  • সংসদে সংবিধান বিতর্ক

ঈদগাহ প্রস্তুত, নামাজে ৩৫ হাজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৬, ১০:৩৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশ পথ ও বিশেষ ব্যবস্থা।

মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য পুরো প্যান্ডেলে ফ্যান, আলো এবং শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় স্থাপন করা হয়েছে বৃষ্টি প্রতিরোধক সামিয়ানা এবং পানি নিষ্কাশনের বিশেষ ব্যবস্থা।

প্রয়োজনে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

নিরাপত্তার জন্য প্রবেশ ও বের হওয়ার আলাদা ফটক রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বস্তু সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর