প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩
২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। সকালে একুশে পদক প্রদান অনুষ্ঠানে গুণীজনদের সম্মানিত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন তিনি। আয়োজন ঘিরে ইতোমধ্যে মেলা প্রাঙ্গণে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ চলছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়া মওকুফ করা হয়েছে। প্রকাশকরা বলছেন, এ উদ্যোগ বই শিল্পকে চাঙ্গা করবে এবং পাঠক-প্রকাশক সম্পর্ক আরও দৃঢ় করবে।
প্রতিবছরের মতো এবারও বইমেলা ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন: