প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২
কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে ব্যাপক সাংগঠনিক পুনর্গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি পাঁচ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বৈঠকে সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়েছে, যাতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়।
নতুন নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও শূরা কাঠামোয় নারী সদস্যদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। দলটির নেতারা আশা প্রকাশ করেছেন, পুনর্গঠিত কমিটি রাজনৈতিক কার্যক্রম ও সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন: