বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯

দায়িত্ব শেষের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের বিদায়ী উপদেষ্টারা একে একে তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টা সপ্তাহখানেক আগে পাসপোর্ট জমা দেন এবং পরবর্তী সময়ে অন্য উপদেষ্টারাও একই পদক্ষেপ নেন।

বিদায়ী সরকারের অধিকাংশ সদস্য ইতোমধ্যে লাল পাসপোর্ট ফেরত দিয়েছেন। সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব হস্তান্তরের পরপরই তাদের কূটনৈতিক পাসপোর্ট ছেড়ে দেন বলে জানা গেছে।

প্রশাসনিক সূত্র বলছে, কূটনৈতিক পাসপোর্ট কেবল দায়িত্বকালীন সময়ের জন্য বৈধ সুবিধা। দায়িত্ব শেষ হলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফেরত দেওয়া বাধ্যতামূলক। অবশিষ্ট কয়েকজন উপদেষ্টার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর