বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সমালোচনার জবাবে বুবলী: ‘গীবতও তো বড় গুনাহ’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৯

ধর্মীয় বিশ্বাস নিয়ে সমালোচনার মুখে কড়া জবাব দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। তিনি বলেন, শুধু অন্যকে বিচার করলেই ধার্মিক হওয়া যায় না।

বুবলীর ভাষায়, অনেকেই সোশ্যাল মিডিয়ায় ধর্মভীরু সেজে অন্যের সমালোচনা করেন। অথচ নিজের আচরণে তারা গীবতের মতো গুনাহে জড়িয়ে পড়েন।

তিনি জানান, ইসলামে গীবতকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণের সঙ্গে তুলনা করা হয়েছে, যা অত্যন্ত গুরুতর অপরাধ।

একজন নায়িকার অভিনয় নিয়ে আলোচনা করা স্বাভাবিক, কিন্তু তার ধর্মীয় বিশ্বাস নিয়ে কটাক্ষ করা অশোভন—এমন মন্তব্য করেন তিনি।

রোজা রেখেও কাজ করার বিষয়টি নিয়ে তিনি বলেন, এটি তার ও সৃষ্টিকর্তার মধ্যকার সম্পর্ক। এতে বাইরের কেউ বিচারক হতে পারেন না।

বিশ্লেষকদের মতে, বুবলীর এই বক্তব্য শোবিজ অঙ্গনে ধর্ম ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর