বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শান্তির বার্তা ও পারিবারিক উপস্থিতিতে তারেক রহমানের নির্বাচনী কৌশল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শান্তি, সহনশীলতা ও সংলাপকে কেন্দ্র করে প্রচার চালিয়েছেন। তিনি প্রচলিত রাজনৈতিক ভাষণের বাইরে গিয়ে জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন। সারা দেশে আয়োজিত জনসভায় তিনি শ্রমজীবী মানুষ, তরুণ, নারী ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন। তাদের সমস্যা শুনে সমাধানের প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বারবার শান্তিপূর্ণ রাজনীতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ক্ষমতায় এলে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রচারে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমাকে যুক্ত করে তিনি পারিবারিক ভাবমূর্তি তুলে ধরেন। এটি পশ্চিমা রাজনীতির আদলে একটি জনপ্রিয় কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।

যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, ‘ফ্যামিলি ম্যান’ ইমেজ ভোটারদের আস্থা বাড়ায়। এতে নেতা সাধারণ মানুষের কাছাকাছি হয়ে ওঠেন। অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়াও ভোটারদের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। তবে কিছু ভুল বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে।

সার্বিকভাবে তারেক রহমানের এই প্রচার পদ্ধতি বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর