প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮
রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধারের পর রাজনৈতিক ও সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, সকালে শৌচাগারের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় সন্দেহ হলে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে তালা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও, এখনো তা নিশ্চিত নয়। এজন্য ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ আলী মামুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা বলেন, তিনি দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। সাংবাদিক সংগঠনগুলোও তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনায় স্বচ্ছ তদন্ত জরুরি, যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে। পুলিশ জানিয়েছে, রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন: