বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গণতন্ত্র, বিচার ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ফেনীতে মঞ্জুর নির্বাচনী কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭

ফেনী-২ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি গণতন্ত্র, বিচার এবং উন্নয়নকে কেন্দ্র করে তার কর্মসূচি তুলে ধরেন।

মঞ্জু বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জনগণ একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে পারে। এতে আওয়ামী লীগসহ সব দলই গণতান্ত্রিক পথে ফিরতে বাধ্য হবে।

তিনি গণহত্যা ও রাষ্ট্রীয় লুটপাটের বিচার প্রসঙ্গে বলেন, এসব অপরাধের বিচার ছাড়া দেশের রাজনৈতিক সংস্কার সম্ভব নয়।

এ ছাড়া ফেনী জেলার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। বন্যা, জলাবদ্ধতা, গ্যাস সংকট, কিশোর গ্যাং এবং যানজট নিরসনে বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা জানান।

শিক্ষা ও স্বাস্থ্য খাত উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। তারা সবাই ঐক্যবদ্ধভাবে গণভোট ও নির্বাচন সফল করার অঙ্গীকার করেন।

নেতৃবৃন্দ বলেন, এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর