বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘আমাদের জীবন বোনাস লাইফ’: হুঁশিয়ারিতে উত্তাল ঢাকা-৮ এর নির্বাচনী মাঠ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১৮:২৬

ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি কোনো ভয়-ভীতি বা সন্ত্রাসের কাছে মাথা নত করবেন না।

মির্জা আব্বাসকে উদ্দেশ করে তিনি বলেন, “আমি খুব ভদ্র মানুষ। কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনি যদি মনে করেন আপনার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে পিষে ফেলবেন—এটা ভুল ধারণা। কারণ আমাদের জীবন এখন বোনাস লাইফ।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। তার ভাষায়, “ভোটের দিন আসার আগেই নির্বাচন কমিশন ঋণখেলাপি, দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের পক্ষে ভোট দিয়ে দিয়েছে। এটা কেমন নির্বাচন কমিশন?”

তিনি বলেন, “একজন চোর যদি নিজেকে ভদ্র মানুষ দাবি করে—তাহলে এই সমাজ কোথায় দাঁড়িয়ে আছে? মির্জা আব্বাসের আমলনামা বাংলাদেশের মানুষ জানে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ঢাকা-৮ আসনের নির্বাচনী পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বাড়তি সতর্কতার প্রয়োজন তৈরি করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর