প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১৭:৫১
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, দিল্লি বাংলাদেশের অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়েছে। তিনি বলেন, “দূতাবাসের নিরাপত্তা পর্যাপ্ত ছিল এবং পরিবারের সরানো সম্পূর্ণ দিল্লির সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “ঢাকার হাইকমিশন ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের মিশন স্বাভাবিকভাবে কাজ করছে। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর আচরণও মোটামুটি সংযত।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সাময়িক উত্তেজনার প্রতিফলন।
মন্তব্য করুন: