বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তাইওয়ান প্রশ্নে প্রভাব ফেলবে কি শীর্ষ জেনারেলদের অপসারণ? চীনের সামরিক সক্ষমতা নিয়ে নতুন শঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৫:৪১

চীনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বহিষ্কার এমন এক সময়ে ঘটল, যখন বেইজিং তাইওয়ানের ওপর চাপ বাড়াচ্ছে। নিয়মিত সামরিক মহড়া, কড়া বক্তব্য এবং আক্রমণের হুমকির মধ্যেই প্রশ্ন উঠছে—এই নেতৃত্বশূন্যতা কি চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে দুর্বল করবে?

ঝাং ইউকসিয়া ছিলেন পিএলএর হাতে গোনা যুদ্ধ-অভিজ্ঞ শীর্ষ জেনারেলদের একজন। তাঁর অপসারণ সামরিক পেশাদারিত্বের দিক থেকে বড় ক্ষতি বলে মনে করছেন অনেকে। বিশেষ করে তাইওয়ানের মতো জটিল সামরিক অভিযানে অভিজ্ঞ নেতৃত্বের অভাব সিদ্ধান্ত গ্রহণকে আরও ব্যক্তিনির্ভর করে তুলতে পারে।

বিশ্লেষকদের একাংশের মতে, তাইওয়ান প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পুরোপুরি সি চিন পিংয়ের হাতে। ফলে এই বহিষ্কার চীনের কৌশলগত অবস্থান বদলাবে না। তবে সমস্যা তৈরি হতে পারে বাস্তব সামরিক পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে।

শীর্ষ জেনারেলদের হঠাৎ পতনের ফলে পরবর্তী স্তরের কর্মকর্তাদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়েছে—কে পরবর্তী লক্ষ্যবস্তু হবেন, তা কেউ নিশ্চিত নন। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে চীনের সামরিক কার্যকারিতার ওপর চাপ সৃষ্টি করতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর