বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

খেলাপি ঋণ ঠেকাতে নতুন পথে কেন্দ্রীয় ব্যাংক, করপোরেট অর্থায়নে বড় পরিবর্তনের আভাস

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৭:২২

খেলাপি ঋণের পাহাড় সামাল দিতে ব্যাংকিং খাতে নীতিগত বড় পরিবর্তনের পথে হাঁটতে চায় বাংলাদেশ ব্যাংক। করপোরেট খাতে ব্যাংকঋণ কমিয়ে এনে বন্ড মার্কেটকে শক্তিশালী করাই এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য।

গভর্নর আহসান এইচ মনসুর জানান, বড় করপোরেট গ্রুপগুলোকে আর ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। একক গ্রাহক ঋণসীমার কড়াকড়ি প্রয়োগের মাধ্যমে করপোরেটদের বিকল্প অর্থায়নের দিকে ঠেলে দেওয়া হবে।

তিনি বলেন, দীর্ঘ মেয়াদি ঋণ ব্যাংক থেকে দেওয়ার কারণে সম্পদের সঙ্গে দায়ের বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে, যা খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ। এই কাঠামো বদলাতে না পারলে ব্যাংকিং খাতের ঝুঁকি কমানো সম্ভব নয়।

বন্ড মার্কেট সম্প্রসারণে সরকারকে অগ্রণী ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন গভর্নর। তাঁর মতে, সরকারি বন্ডই হতে পারে দেশের বন্ড মার্কেটের প্রধান চালিকাশক্তি।

একই সঙ্গে ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থাকে ফান্ড সিস্টেমে নেওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি, যেখানে বন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সব মিলিয়ে, অর্থনীতিকে ব্যাংকনির্ভর কাঠামো থেকে বের করে পুঁজিবাজারনির্ভর করার পথে এটি একটি বড় নীতিগত বার্তা বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর