বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গোবিন্দর পরকীয়ার গুঞ্জন ও উঠতি নায়িকাদের নিয়ে সুনীতার কড়া মন্তব্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৭:০৬

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন আবারও শিরোনামে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গোবিন্দর কথিত পরকীয়া নিয়ে প্রকাশ্যে তীব্র সমালোচনা করেছেন সুনীতা। তার মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে তারকা ও নবাগত অভিনেত্রীদের সম্পর্কের জটিল সমীকরণ।

মিস মালিনীকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা বলেন, ইন্ডাস্ট্রিতে আসা অনেক নবাগত অভিনেত্রীর লক্ষ্য থাকে প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা, যাতে পরিচিতি পাওয়া যায়। এই বাস্তবতাই অনেক সময় বিবাহিত অভিনেতাদের ব্যক্তিগত জীবনকে জটিল করে তোলে।

সুনীতা বলেন, “আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে। ওরা এসব নিয়ে মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। আমি সব সময়ই গোবিন্দকে বলি, এটা তোমার বয়স নয়। আজকাল যারা স্ট্রাগল করতে আসে, তাদের অনেকেরই দরকার হয় এমন একজন ‘সুগার ড্যাডি, যে তাদের খরচ চালাবে। চেহারা তেমন নয়, কিন্তু নায়িকা হতে চায়। তারপর কী ফাঁদে ফেলে, ব্ল্যাকমেল করে।”

এরপর গোবিন্দর বয়স ও পারিবারিক অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘এমন মেয়ের অভাব নেই। কিন্তু তুমি তো বোকা নও। তুমি ৬৩ বছর বয়সী। সুন্দর পরিবার, সুন্দর স্ত্রী আর দুই সন্তান আছে। এই বয়সে এসব করা যায় না। যৌবনে করলে করেছ, তখন ভুল হতেই পারে কিন্তু এখন নয়।’

সুনীতার এই মন্তব্য ইতিমধ্যেই বলিউডে আলোচনার ঝড় তুলেছে। অনেকেই এটিকে তারকাদের সঙ্গে নবাগত অভিনেত্রীদের সম্পর্ক নিয়ে সরাসরি ও স্পষ্ট বক্তব্য হিসেবে দেখছেন। এর আগে একাধিক সাক্ষাৎকারে সুনীতা দাবি করেছিলেন, গোবিন্দ একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও এসব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছেন অভিনেতা নিজে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, ‘অনেক সময় আমরা চুপ থাকলে মানুষ ভাবে আমরা দুর্বল, বা সমস্যাটা আমাদেরই। তাই আজ কথা বলছি। আমাকে জানানো হয়েছে, আমার পরিবারের লোকজনও না বুঝেই এক বড় ষড়যন্ত্রে ব্যবহৃত হতে পারে।’

১৯৮৭ সালে গোবিন্দ ও সুনীতা আহুজার বিয়ে হয়। প্রথমদিকে তাঁরা সম্পর্ক গোপন রেখেছিলেন। ১৯৮৯ সালে কন্যাসন্তান টিনা আহুজার জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। বহু বছর ধরেই তাঁদের দাম্পত্যে টানাপোড়েনের গুঞ্জন শোনা গেলেও সুনীতা বারবার জানিয়েছেন, তাঁদের বিচ্ছেদের কোনো পরিকল্পনা নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর