বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৪:১৮

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার ঘটনাটি ঘটে গুয়ানাহুয়াতো রাজ্যে। মেয়রের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। তবে হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি।

কর্তৃপক্ষ জানায়, রাজ্যের সালামাঙ্কা শহরের একটি আবাসিক এলাকার স্থানীয় ফুটবল মাঠে লোকজন উপস্থিত থাকার সময় এ হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আরও ১২ জন আহত হয়েছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।’

সালামাঙ্কার মেয়র সেসার প্রিয়েতো এক বিবৃতিতে জানান, শহরটিতে অপরাধমূলক সহিংসতা বেড়েই চলছে। তিনি বলেন, ‘কিছু অপরাধী গোষ্ঠী কর্তৃপক্ষকে দমিয়ে রাখতে চাইছে। তবে তারা সফল হবে না।’

এমন পরিস্থিতিকে ‘গুরুতর সামাজিক সংকট’ আখ্যা দিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও রাজ্য সরকারের কাছে অতিরিক্ত নিরাপত্তা সহায়তা চেয়েছেন।

এদিকে, সংশ্লিষ্ট অন্য একটি ঘটনায় গত শনিবার রাতে এই সালামাঙ্কা শহর থেকেই মানবদেহের অংশবিশেষ ভর্তি চারটি ব্যাগ উদ্ধার করা হয়। তবে এ দু‘টি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি।

উল্লেখ্য, গুয়ানাহুয়াতো মেক্সিকোর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তবে গ্যাং-সংক্রান্ত সহিংসতার কারণে এটি দেশের অন্যতম প্রাণঘাতী রাজ্য হিসেবে পরিচিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড এখানেই ঘটেছে। অবশ্য প্রেসিডেন্ট শেইনবাউম চলতি বছরের শুরুতে দাবি করেন যে, গতবছর মেক্সিকোর হত্যার হার শেষ এক দশকের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর