শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জুলাই অভ্যুত্থানে ছয় হত্যার বিচার: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ফাঁসি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৩:৪৩

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। আদালত রায়ে বলেন, রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালানো হয়েছে।

এই মামলায় মোট আটজন আসামির বিচার অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড, একজনকে ছয় বছর, একজনকে চার বছর এবং তিনজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে কয়েকজন বর্তমানে কারাগারে থাকলেও চারজন আসামি এখনো পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, এই হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত এবং গণ-অভ্যুত্থন দমনে ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করা হয়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর