প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৬:২৬
বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান ওরফে কেআরকে’র। এবার মুম্বাইয়ে গুলিবর্ষণের ঘটনায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তে উঠে এসেছে, গুলিগুলো তাঁর নিজস্ব লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র থেকে ছোড়া হয়েছিল। যদিও কেআরকে দাবি করেছেন, এটি ছিল অনিচ্ছাকৃত ঘটনা এবং কাউকে ক্ষতি করার উদ্দেশ্য তাঁর ছিল না।
এর আগেও বিভিন্ন মন্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ এবং আইনি মামলার কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি। নতুন এই ঘটনায় আবারও তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে আইনি প্রক্রিয়া।
মন্তব্য করুন: