শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মির্জা ফখরুল

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ঠিক নয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৪:৫৭

রাজনীতিতে ধর্মের ব্যবহার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ঠিক নয়। জামায়াতে ইসলাম ১৯৯১ সালে নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু তারা কখনো জনগণের আস্থা অর্জন করতে পারেনি।’ রোববার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘রাজনীতিকে ব্যবহার করে তিনি কিংবা তার পরিবার কখনো সম্পদ গড়েননি। বরং বাপ-দাদাদের জমি বিক্রি করেই রাজনীতি করে আসছেন।’ জনগণের আমানতের কোনো খেয়ানত তিনি করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আপনারা সবাই আমাকে ও আমার পরিবারকে চেনেন। আমরা রাজনীতি করে সম্পদের মালিক হইনি। আমরা রাজনীতি করেছি আদর্শ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমার দলের কেউ যদি আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিএনপি কখনো সেই পথে হাঁটবে না।’

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে সক্ষম। বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, কোনো সার সংকট থাকবে না। মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং যুবকদের কর্মসংস্থানে অতীতের মতো ভবিষ্যতেও কার্যকর উদ্যোগ নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এ দেশে উদারপন্থী গণতন্ত্র চাই এবং নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় যেতে চাই। শুধু স্লোগান দিয়ে ভোট পাওয়া যায় না, মানুষের পাশে থেকে সৎ কাজ করে তাদের মন জয় করতে হয়।’ এ সময় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তিনি দেশবাসীর দোয়া কামনা করেন। গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর