বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মির্জা ফখরুল

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৬, ১৪:০০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে ভয়টা পান সেটি পাবেন না। আমরা সবাই সমান, একই দেশের অধিবাসী। আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করব।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আগে দুটা পক্ষ থাকত নৌকা আর ধানের শীষ। এবার নৌকাটা আর নাই। রাজনীতিতে বিভিন্ন সমস্যার কারণে নৌকা আমাদের কাছে নাই। নতুন একটা দল এসছে। নতুন মার্কা এসছে দাড়িপাল্লা।

জামায়াত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতা করেছিল মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা দেশ ছেড়ে যায়নি। যুদ্ধ করে স্বাধীন করেছি।

জামায়াত দাঁড়িপাল্লা নিয়ে ভোটের জন্য আসছে। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তারা লুটও করেছে। আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি।

তিনি বলেন, ধানের শীষের ভোট চাওয়ার জন্য এসেছি। আমরা কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। কার্ড হবে মা-বোনদের অস্ত্র। যা দিয়ে চাল-ডাল পাওয়া যাবে। স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়া যাবে। কৃষি কার্ডের মাধ্যমে ন্যাযমূল্যে সার-বিষ পাওয়া যাবে।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ নেতাকর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর