শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জামালপুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬, ১৭:১২

জামালপুরের ইসলামপুরে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। পরে ওই যুবকের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।‌ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ওই যুবকে জামালপুর আদালত পাঠানো হয়।‌গ্রেপ্তার যুবকের নাম আনোয়ার (৩০)।

তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খোলাবাড়ী এলাকার মৃত নায়েব আলীর ছেলে। এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার যমুনার চরে আনন্দ বাজার নামে এলাকায় থেকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকালে বেলগাছা-কুলকান্দী ইউনিয়নের সীমান্তবর্তী যমুনা নদীর পশ্চিম তীরে আনন্দ বাজার এলাকায় একটি দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে ওই যুবকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে ইঞ্জিনচালিত নৌকাযোগে তাকে যমুনার পূর্ব তীরে কুলকান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল রাত পৌনে ৮টার দিকে সেখান থেকে ধরে নিয়ে আনোয়ারকে ইসলামপুর থানায় সোপর্দ করে। পরে সুমন খন্দকার নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরে বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, ‘বাজারে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখে আটক করেন স্থানীয়রা।

পরে পরিষদের গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করেন। সেনাবাহিনীর একটি দল তাকে থানায় নিয়ে যায়।’
ইসলামপুর থানার এসআই মো. আমিনুল ইসলাম বলেন, ‘একটি দেশীয় পাইপগান, একটি কার্তুজ, একটি বুলেটসহ আনোয়ারকে সেনাবাহিনী থানায় সোপর্দ করে।’

ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, ‘দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এই ঘটনায় যারা প্রথমে আটক করেছিলেন তাদের মধ্যে একজন সুমন খন্দকার। তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর