প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৮:১৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান করাইলবাসীর সঙ্গে এক মনোজ্ঞ দোয়া মাহফিলে জানান, তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না, বরং সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন। তিনি বলেন, “এই পরিচয়ের চেয়ে বড় পরিচয় হলো—আমি আপনাদেরই সন্তান। বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি।”
মঙ্গলবার বিকেলে মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এই মাহফিলে তিনি অতীত অভিজ্ঞতা স্মরণ করে বলেন, সাধারণ মানুষের কষ্ট বোঝার কারণেই তিনি করাইলবাসীর কল্যাণে কাজ করতে চান।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান জানান, মা-বোনদের স্বাবলম্বী করা, নিরাপদ চলাচল, শিক্ষার উন্নতি ও স্বাস্থ্যখাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের জন্যও ফ্যামিলি কার্ডের ব্যবস্থা হবে।
তিনি আরও জানান, এলাকার জন্য ছোট ছোট ফ্ল্যাট নির্মাণ এবং একটি ক্লিনিক স্থাপন করা হবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ ও ‘২৪-এর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে করাইলবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন: