বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ইনার মঙ্গোলিয়ায় ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ৯ জনের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৪:১৪

চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ঘটনায় বহু শ্রমিক আহত হয়েছেন এবং এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

রোববার বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় একটি বৃহৎ পানি ও বাষ্প ট্যাংক থেকে বিস্ফোরণের সূত্রপাত ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একাংশ ধসে পড়ে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণের পর অন্তত ৮০ জনের বেশি মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে টানা অভিযান চালানো হচ্ছে।

ঘটনার ভিডিওতে কারখানার ছিন্নভিন্ন ছাদ, ধোঁয়ার কুণ্ডলী এবং ছিটকে পড়া ভারী ধাতব কাঠামো দেখা গেছে। কয়েক কিলোমিটার দূরের বাসিন্দারাও বিস্ফোরণের কম্পন অনুভব করার কথা জানিয়েছেন।

চীনে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক শিল্প দুর্ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর