বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ফাইলচাপা চিঠির মাশুল মৃত্যু: নয়ডায় সরকারি অবহেলায় ডুবে প্রাণ গেল তরুণ ইঞ্জিনিয়ারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৩:৫৯

ভারতের নয়ডায় পানিভর্তি গর্তে ডুবে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় প্রশাসনিক অবহেলার ভয়াবহ চিত্র সামনে এসেছে। ২৭ বছর বয়সী যুবরাজ মেহতার মৃত্যুর তিন বছর আগেই সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করেছিল সরকারি দপ্তর, কিন্তু সেই চিঠি হারিয়ে যাওয়ায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

জানা গেছে, অতিরিক্ত বৃষ্টির পানি জমে থাকা রোধে নির্দিষ্ট স্থানে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে সেচ দপ্তর থেকে শহর কর্তৃপক্ষকে একটি সরকারি চিঠি পাঠানো হয়েছিল। চিঠিতে প্রয়োজনীয় প্রকল্প ও বাজেট বরাদ্দের কথাও উল্লেখ ছিল। কিন্তু সেটি বাস্তবায়নের আগেই ফাইলের স্তূপে চাপা পড়ে যায়।

শেষ পর্যন্ত সেই অব্যবস্থাপনার ফল ভোগ করতে হলো যুবরাজকে। অফিস শেষে বাড়ি ফেরার পথে কুয়াশাচ্ছন্ন রাস্তায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পানিভর্তি গর্তে পড়ে যায়। উদ্ধার করার আগেই পানিতে ডুবে প্রাণ হারান তিনি।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাঁদের দাবি, পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা থাকলে এমন মৃত্যু ঘটত না। ইতোমধ্যে রাজ্য সরকার তদন্ত কমিটি গঠন করেছে এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর