বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানি বংশোদ্ভূতদের ভিসা জটিলতায় আইসিসির উদ্যোগ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৭:১১

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা জটিলতা নিরসনে সক্রিয় হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিভিন্ন দেশের দলে থাকা মোট ৪২ জন খেলোয়াড় ও কর্মকর্তার ভিসা প্রক্রিয়া সহজ করতে সমন্বয় কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।

ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, কানাডাসহ একাধিক দলের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ও কর্মকর্তারা এই প্রক্রিয়ার আওতায় রয়েছেন। ইতোমধ্যে কয়েকটি দলের খেলোয়াড়দের ভিসা অনুমোদন দেওয়া হয়েছে, যা টুর্নামেন্ট প্রস্তুতির ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ইতালি, বাংলাদেশ ও কানাডা দলের পাকিস্তানি নাগরিক বা বংশোদ্ভূত সদস্যদের ভিসা আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এসব আবেদনের সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ৩১ জানুয়ারির মধ্যে ভিসা ইস্যুর সময়সীমা ঠিক করা হয়েছে।

আইসিসি জানিয়েছে, ভারতীয় হাইকমিশনগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ভিসা প্রক্রিয়া তদারকি করা হচ্ছে, যাতে টুর্নামেন্ট শুরুর আগে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি না হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর