প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৬:৪০
শীতার্ত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত চ্যারিটি কনসার্ট ‘কুয়াশার গান’ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মহৎ উদ্দেশ্যে আয়োজন হলেও কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের অভিযোগ ওঠায় আয়োজকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও একটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কনসার্টে জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো সংগীত পরিবেশন করেন। দর্শকরা সংগীত উপভোগ করলেও অনুষ্ঠানস্থলের একটি স্টল থেকে বিনা মূল্যে সিগারেট বিতরণ করা হয়েছে—এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীদের একাংশ।
তাঁদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের কার্যক্রম ধূমপান নিরোধ আইন ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া কনসার্ট চলাকালে কিছু স্লোগান দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
সমালোচনার মুখে আয়োজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। আয়োজনে ব্যবস্থাপনার ঘাটতি ছিল বলে স্বীকার করে নেওয়া হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায় স্বীকার করা হয়েছে।
মন্তব্য করুন: