শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তারেক রহমান

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিচার সম্ভব নয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬, ১৭:১৮

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, গুম ও হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের দায় রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না। ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার রাজধানীর চীন–বাংলাদেশ মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, বিএনপি সরকারে এলে গুম-খুনের শিকার শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে এগোতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে যারা সন্তান বা স্বামী হারিয়েছেন, তাদের সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই।

তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যেন কোনো ষড়যন্ত্র গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে। প্রতিটি বিচার প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

গুম ও নিপীড়নের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর