বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

এবার বিশ্বকাপে বিতর্ক, হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬, ১৫:৫৭

খেলার মাঠে রাজনীতি মিশেছে আগেই, এবার তার ঝলক দেখা গেল অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। টসের সময় আজ হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের ক্রিকেটার। তাতেই আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেটপাড়া।

আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বুলাওয়েতে টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়েছে জুনিয়র টাইগাররা।

তবে খেলা মাঠে গড়ানোর আগেই দেখা মিলল প্রতিদ্বন্দ্বিতার। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে হাত মেলাননি বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সাথে। এড়িয়ে যান আনুষ্ঠানিকতা।

বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম তৈরি না হওয়ায় তিনি সহঅধিনায়ককে টস করতে পাঠান। বাংলাদেশের সহঅধিনায়কের সাথে করমর্দন করেননি আয়ুশ। অবশ্য আবরারও হাত মেলানোর উদ্যোগ নেননি।

এর আগে, এমন ঘটনায় বিতর্ক ছড়িয়েছে গত এশিয়া কাপে। ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে এমন দৃশ্য ছিল নিয়মিত। সেখানে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আগার সাথে হাত মেলাননি।

ভারতের অন্য ক্রিকেটারেরাও ম্যাচ শেষে একই পথে হাঁটেন। পরে ভারত-পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেট এবং নারী ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছে। এবার তাতে যুক্ত হলো বাংলাদেশের নাম!

অবশ্য গত কয়েকদিনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে এমন ঘটনা অস্বাভাবিক ঠেকছে না মোটেও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর