শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৬, ১৫:৫৬

যুক্তরাষ্ট্র অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

ক্রমবর্ধমান অভিবাসন কঠোর ব্যবস্থার অংশ হিসেবে ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশও আছে। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এমন সিদ্ধান্ত নেয়ার খবর দেশটির পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানিয়েছেন।

পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র টমি পিগট বলেন, এই ৭৫টি দেশ থেকে অভিবাসন স্থগিত থাকবে, যতক্ষণ না পররাষ্ট্র দফতর কল্যাণ ভাতা ও সরকারি সুবিধা গ্রহণের উদ্দেশ্যে বিদেশী নাগরিকদের প্রবেশ ঠেকাতে অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করে।

তবে ফক্স নিউজ পররাষ্ট্র দফতরের এ-সংক্রান্ত এক নথির বরাতে প্রথমে প্রতিবেদন প্রকাশ করে। এই পদক্ষেপ মার্কিন ভিজিটর ভিসার উপর প্রভাব ফেলবে না, যা ২০২৬ বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিকের আয়োজক হওয়ার কারণে আলোচনায় ছিল।

পূর্ণাঙ্গ তালিকায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কঙ্গো, কিউবা, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, আইভরি কোস্ট, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর