বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রংপুরে সড়কের পাশ থেকে নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৬, ১৩:২৭

রংপুরের বদরগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট এলাকার ভেলাকোবা নামক স্থানে বদরগঞ্জ–পার্বতীপুর আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন তারা।

বস্তায় রক্তের দাগ দেখতে পেয়ে বদরগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তার মুখ খুলে ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথা ও শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আলামত সংগ্রহ করেন এবং ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেন। নিহত নারীর পরিচয় শনাক্ত করতে আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় ডাটাবেজে যাচাই কার্যক্রম শুরু করা হয়েছে।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।’
তিনি আরো জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর