বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১৩:৫৭

এই সিদ্ধান্তের ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি মোবাইল ফোনের দাম গড়ে প্রায় ৫ হাজার ৫০০ টাকা কমবে। একই সঙ্গে ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম কমতে পারে আনুমানিক ১ হাজার ৫০০ টাকা।

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসআরও নং ১৫-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য শুল্ক মোটামুটি ৬০ শতাংশ কমেছে।

একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে উৎসাহ ও সুরক্ষা দিতে সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন (এসআরও নং ১৬-আইন/২০২৬/কাস্টমস) জারি করেছে এনবিআর, ফলে উপকরণ আমদানিতে শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

এনবিআরের হিসাবে, এই সিদ্ধান্তের ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি মোবাইল ফোনের দাম গড়ে প্রায় ৫ হাজার ৫০০ টাকা কমবে। একই সঙ্গে ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম কমতে পারে আনুমানিক ১ হাজার ৫০০ টাকা।

এনবিআর আশা করছে, আমদানি ও সংযোজন উপকরণে শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে এবং এতে ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে। সংস্থাটি জানিয়েছে, জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে মোবাইল ফোনের দাম সহনীয় রাখতে সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর