শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬, ১৫:৩৬

নিষিদ্ধ ঘোষিত নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দুবাই যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি তার পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে।

শাহ জালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও হত্যার অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার ভাই ইমরান মাহমুদ বলেন, পারিবারিক ব্যবসার কাজে আজ সকালে আমার ভাই দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশের মাধ্যমেই আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওনের গ্রেপ্তারের বিষয়ে আমরা খবর পেয়েছি। আমাদের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াচল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি ও হত্যার ঘটনায় ছয়টি পৃথক মামলা দায়ের রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর