বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না ব্রাজিল-আর্জেন্টিনার দুই ক্লাবের ম্যাচ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৬

অব্যবস্থাপনায় জর্জরিত লাতিন বাংলা সুপার কাপ। আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দলের বিপক্ষে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে ‎সাংবাদিক লাঞ্ছনা, শর্তভঙ্গের কারণে এই ম্যাচটি স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক চিঠিতে এই টুর্নামেন্টে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের নির্দেশ দিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন।

ক্রীড়া মন্ত্রণালয়ের ‎চিঠিতে বলা হয়েছে, এএফবি লাতিন বাংলা সুপার কাপ-২০২৫ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ৫, ৮ ও ১১ ডিসেম্বর তিন দিন এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে শর্ত সাপেক্ষে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়। প্রদত্ত শর্তসমূহের মধ্যে টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাবসহকারে মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ প্রতিটি ম্যাচ শুরুর আগে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা প্রদান এবং খেলার পর নিজ দায়িত্বে স্থাপনা পরিষ্কার–পরিচ্ছন্ন করা—এ দুটি শর্ত এরই মধ্যে লঙ্ঘিত হয়েছে। এ ছাড়া স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ বিবরণীসহ মোট অর্থের ৫০ শতাংশ ম্যাচ আয়োজনের আগেই পরিশোধ করার বিষয়ে কোনোরূপ ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে ম্যাচ চলাকালীন জাতীয় স্টেডিয়ামে এক ক্রীড়া সাংবাদিকের ওপর বেসরকারি নিরাপত্তা বাহিনীর কর্মীরা হামলা চালান। এ ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছে ‎‎ক্রীড়া মন্ত্রণালয়।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘ম্যাচ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এতটাই নাজুক হয়ে পড়েছে যে ৮ ডিসেম্বরের ম্যাচে আয়োজকদের কিছু উচ্ছৃঙ্খল ও উদ্ধত সদস্যের দ্বারা কয়েকজন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। এমতাবস্থায় ১১ ডিসেম্বর ম্যাচ আয়োজন আপাতত স্থগিত রাখা এবং ৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে ৫ ও ৮ ডিসেম্বর আয়োজিত দুটি ম্যাচের টিকিট বিক্রি, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাব বিবরণীসহ তৎসংশ্লিষ্ট ৫০ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এ দিকে ‎‎টুর্নামেন্টের আয়োজক এএফবি বক্সিং প্রমোশন দুই কিংবদন্তি ফুটবলার কাফু ও ক্যানিজিয়াকে আনার ঘোষণা দিয়েছিল। তবে তাদের আসাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর