বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সংসদ নির্বাচনের প্রস্তুতি খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১৫:১৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুব ভালো বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি খুব ভালো। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর একটি নির্বাচন করতে যা দরকার, সব করা হচ্ছে। বর্তমানে পুলিশসহ অন্যান্য বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে।

তিনি আরও বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। যাতে প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ থাকে, তা নিশ্চিত করা হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো জানিয়ে উপদেষ্টা বলেন, কেউ ঘর থেকে বের হতে পারছেন না, এটি ঠিক নয়। কেউ হয়তো ইচ্ছা করেই বের হন না।

তিনি বলেন, রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর