শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রণবীরের ‘ধুরন্ধর’ লুক দেখে মুগ্ধ দীপিকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৩

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। পর্দায় যেমন রসায়ন জমে ওঠে, বাস্তব জীবনেও তেমনি খোলামেলা ভালোবাসার প্রকাশে তারা সবসময়ই আলোচনায় থাকেন। এবার সেই আলোচনার কেন্দ্রে রণবীরের নতুন লুক এবং দীপিকার মন্তব্য।

ইনস্টাগ্রামে রণবীরের ‘ধুরন্ধর’ লুকের ছবি প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। কালো গলাবন্ধ স্যুট, মেরুন সিল্কের পকেট স্কয়ার, চোখে কালো সানগ্লাস, কানে দুল ও ফ্রেঞ্চকাট দাড়ি—এই স্টাইলিশ লুকে দেখে ছবির নিচে দীপিকা লিখেছেন, ‘ওহ সো এডিবল!’ আর এই একটি মন্তব্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন-থ্রিলার ছবি ‘ধুরন্ধর’। ভারত-পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে রণবীর সিংয়ের সঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও সারা অর্জুনকে।

ছবির প্রচারের মধ্যেই রণবীরের নতুন লুক প্রকাশ্যে আসায় ভক্তদের কাছেও প্রশংসিত হয়। দীপিকার মন্তব্য দেখে তারা বলছেন, “রণবীর-দীপিকার প্রেমের উষ্ণতা আগের মতোই আছে।”

স্বামী-স্ত্রীর এই আদুরে মুহূর্তই আবারও মনে করিয়ে দিল—রণবীর ও দীপিকার জুটি বলিউডের অন্যতম জনপ্রিয় জুটিগুলোর একটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর