বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বেড়েছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০

দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী নতুন এই মূল্য সমন্বয় করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।

নতুন দাম (লিটারপ্রতি)

ডিজেল: ১০২ টাকা → ১০৪ টাকা

অকটেন: ১২২ টাকা → ১২৪ টাকা

 পেট্রোল: ১১৮ টাকা → ১২০ টাকা

কেরোসিন: ১১৪ টাকা → ১১৬ টাকা

রোববার (৩০ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে দেশের ভোক্তা পর্যায়ে নতুন মূল্য নির্ধারণ করা হচ্ছে। ডিসেম্বর মাসের জন্য সংশোধিত ফর্মুলা অনুযায়ী তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতেই এ সমন্বয় করা হয়েছে।

সোমবার(১ ডিসেম্বর) থেকেই সারাদেশে নতুন দামে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন পাওয়া যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর